মাছরাঙা টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’-এ ‘নাহার’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছেন অভিনেত্রী সূচনা শিকদার। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় এবং শামীম জামানের পরিচালনায় নির্মিত নাটকটিতে তাঁর ব্যতিক্রমী চরিত্রটি দর্শকদের নজর কেড়েছে।
নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এ ছাড়া অভিনয় করেছেন ফারিন খানসহ আরও অনেকে। দর্শকদের একটি বড় অংশ অভিনয়শিল্পীদের কাজ ও নাটকের নির্মাণের প্রশংসা করেছেন। তবে প্রশংসার পাশাপাশি গল্পের মৌলিকত্ব নিয়েও চলছে আলোচনা।