প্রিজারভেটিভের মাত্রা নিয়ে বিতর্কের পর শর্তসাপেক্ষে ইস্ট বেকারের নির্দিষ্ট কিছু খাদ্যপণ্যের বিপণনে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে পণ্যগুলোর বিপণন আবার চালু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান সড়কের পাশে একটি পরিত্যক্ত বয়লার ঘরে দীর্ঘদিন ধরে কারখানাটি পরিচালিত হয়ে আসছিল। সেখানে কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই মটর ভাজা ডাল, বিভিন্ন ধরনের চিপস ও ‘জিরো চিপস’সহ নানা খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করা হতো। কারখানাটির নিয়ন্ত্রণে ছিলেন মোহাম্মদ সেকেন্দার রানা।