বাংলাদেশের রাজনীতিতে পরিচিত মুখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা এই নেতা এবার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে নতুন করে আলোচনায় এসেছেন।
স্থানীয়দের ভাষ্য, গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে বুধবার রাতে ওই নারীর ঘরে প্রবেশ করেন আতিকুল। বিষয়টি টের পেয়ে গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আতিকুলকে আটক করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কমলগঞ্জ উপজেলার বদরুল ইসলাম (৪০) ও আব্দুল কাদির শেখ (৫৮)। এর আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
গ্রেপ্তার সাইদুজ্জামান শহরের আরবপুর বিমানবন্দর সড়ক এলাকার বাসিন্দা এবং তার সহযোগী রতন কাজীপাড়া কাঠালতলা এলাকার বাসিন্দা।
রাজধানীর আশকোনা হাজি ক্যাম্পের কাছে একটি সেলুনে সেভ ও হালকা ফেসিয়াল করিয়ে সাড়ে চার হাজার টাকা বিল দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফেরা এক প্রবাসীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন সাংবাদিক, উপস্থাপক ও অনুষ্ঠান নির্মাতা আলী আজগর ইমন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া প্রচারণাকে সম্পূর্ণ অসত্য, অবান্তর ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে বলে
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মানবাধিকার সংস্থা ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’-এর নতুন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রখ্যাত চিকিৎসক ডা. মনজুর এ খোদা। সামাজিক ও মানবিক ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই দায়িত্বে ভূষিত করা হয়েছে, যা মানবাধিকার ও চিকিৎসাসেবায় নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুটি পিস্তল চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকা থেকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হওয়া অস্ত্র দুটি ব্রাজিলের তৈরি টরাস ব্র্যান্ডের ৯ এমএম পিস্তল। যাচাই-বাছাই শেষে পুলিশ নিশ্চিত হয়, এগুলো ডবলমুরিং থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র।
অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় জাকির হোসেনের স্ত্রী নাছিমা আক্তারের সহযোগিতায় সোমভাগ ইউনিয়নের কালিদাসপট্টি, বানেশ্বর এবং সূতিপাড়া ইউনিয়নের সিন্ধুলিয়া এলাকার শতাধিক নারীর কাছ থেকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়। প্রত্যেকের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে ১০০ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
অভিযোগ সূত্রে জানা গেছে, জোসনা বেওয়ার স্বামী মৃত শাজাহান আলীর পৈতৃক সম্পত্তির ভোগদখল নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন তিনি। মামলাটি ১৮৮ পি/২০২৬ (ধুনট) নম্বরে বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে দুই ভাই অভিযোগ করে, তাদের বাবা নজরুল ইসলাম প্রায় আট বছর আগে দ্বিতীয় বিয়ে করে তাদের বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকে তারা দরিদ্র নানির আশ্রয়ে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। বাবার স্বীকৃতি ও অধিকার ফিরে পেতে বিভিন্ন সময় চেষ্টা করেও তারা সফল হয়নি বলে দাবি তাদের।