Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে হারতে বসেছে নেতানিয়াহুর জোট - Chief TV

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে হারতে বসেছে নেতানিয়াহুর জোট - Chief TV

2026-10-28  ডেস্ক রিপোর্ট  20 views
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে হারতে বসেছে নেতানিয়াহুর জোট - Chief TV

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে বুথফেরত জরিপে পিছিয়ে পড়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট। দেশটির তিনটি প্রধান টেলিভিশন চ্যানেলের প্রকাশিত জরিপে বিরোধী জোট এগিয়ে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে একক দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে স্থানীয় সময় ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর জরিপগুলোর ফল প্রকাশ করা হয়। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ‘টাইমস অব ইসরায়েল’।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ১২ ও ১৩-এর বুথফেরত জরিপ অনুযায়ী, ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেতে পারে প্রায় ৫০টি আসন। বর্তমানে পার্লামেন্টে জোটটির আসনসংখ্যা ৬৮।

অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৫২ থেকে ৫৩টি আসন। ‘কান’ ও চ্যানেল ১৩-এর জরিপে জোটটির আসনসংখ্যা ৫৩ এবং চ্যানেল ১২-এর হিসাবে ৫২টি আসনের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ ছাড়া আরব দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’ ও আরেকটি আরব দল ‘রা'আম’ সম্মিলিতভাবে ১৭ থেকে ১৮টি আসন পেতে পারে বলে জরিপে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। বুথফেরত জরিপের পূর্বাভাস অনুযায়ী, নেতানিয়াহুর জোট এককভাবে এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। তবে জরিপের ফল চূড়ান্ত নির্বাচনী ফল নয়; আনুষ্ঠানিক ফল প্রকাশের পরই আসনবণ্টনের প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

জরিপ প্রকাশের পর বিরোধী নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর জোটের পরাজয় হয়েছে বলে দাবি করেন। এক বিবৃতিতে তিনি বলেন, নেতানিয়াহুর জোট বড় ধরনের ধাক্কা খেয়েছে এবং জনগণ তাদের ক্ষমতা থেকে সরে যাওয়ার বার্তা দিয়েছে বলে তিনি মনে করেন।


Share: