ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর মধ্যপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হামলা, মারধর, ঘরবাড়ি ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে।