সিসিটিভি ফুটেজ, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ফরেনসিক পরীক্ষার নমুনা বিশ্লেষণ করে ওই রাতের ঘটনাপ্রবাহ পুনর্গঠনের চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে তাহসিফ কেন বস্তি এলাকায় গিয়েছিলেন, সেখানে কারা তাঁদের ধাওয়া করেছিল এবং নদে পড়ার পর তাঁর সঙ্গে কী ঘটেছিল—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।