Tag: কুমিল্লাবিশ্ববিদ্যালয়
নারায়ণগঞ্জের ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থী ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে সাইনবোর্ড এলাকায় স্বামীর বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী ও তার মা তাহমিনা বেগম হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হলেও শেষ হয়নি বিচারপ্রক্রিয়া। আসামি গ্রেপ্তার এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও মামলার কার্যক্রম ধীরগতিতে এগোচ্ছে।