স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়েন আনোয়ার হোসেন। এ সময় তাঁর বাবা আব্দুস সামাদ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে আনোয়ার তাঁর বাবাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে আব্দুস সামাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
স্বামীর চিকিৎসার জন্য দেবরের কাছ থেকে ধার নেওয়া টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে এক নারী ও তাঁর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা উত্তর-পূর্ব পাড়ার মিস্ত্রিবাড়ির বাসিন্দা রিয়া ভালোবাসার টানে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর একই এলাকার আব্দুল্লাহর ছেলে রাব্বি আহমেদের সঙ্গে প্রায় সাত মাস আগে আদালতের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। অভিযোগ অনুযায়ী, বিয়ের এক মাস পর রাব্বি প্রবাসে চলে গেলে রিয়ার ওপর নির্যাতন শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজের ছোট ভাই ছানোয়ার হোসেন প্রতিবেশী তোজাম সরকারের কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে না পারায় বৃহস্পতিবার রাতে ছানোয়ারের বাড়ির আঙিনায় গিয়ে তাঁকে মারধর শুরু করেন তোজাম সরকার ও তাঁর লোকজন।
অভিযোগ সূত্রে জানা গেছে, নিজামকান্দি গ্রামের আহাদ আলী মোল্যার মেয়ে ইয়াসমিন খানমের সঙ্গে একই এলাকার লাভলু মোল্যার ছেলে লাল্টু মোল্যার প্রায় আট বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই ইয়াসমিনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে স্বামী লাল্টুর বিরুদ্ধে। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় দেড় মাস আগে ইয়াসমিন তাঁর স্বামীকে তালাক দেন। এরপর থেকে তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, হাসপাতালের একটি বেডে শারীরিকভাবে দুর্বল অবস্থায় বসে থাকা এক বৃদ্ধের সামনে জমি-সংক্রান্ত কিছু কাগজ রাখা হয়েছে। এ সময় তার কাছ থেকে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করছেন বলে ভিডিওতে থাকা এক নারীকে নিয়ে অভিযোগ উঠেছে।
নুর জাহান বেগমের অভিযোগ, গত ৩১ জুলাই সকালে তিন সন্তানকে রেখে সিনথিয়া বাবার বাড়িতে চলে যান। এ সময় তিনি প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা ও সাড়ে চার ভরি সোনা সঙ্গে নিয়ে গেছেন বলেও অভিযোগ করেন তিনি। পরে তাকে ফিরিয়ে আনতে বাবার বাড়িতে গেলে সিনথিয়া স্বামীর সংসারে আর ফিরবেন না বলে জানান।
ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে পাহাড়ের চূড়া থেকে পড়ে একটি পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। শুরুতে ঘটনাটিকে আইফোনের কিস্তির টাকা নিয়ে বাবা-ছেলের বিরোধের পরিণতি মনে করা হলেও, তদন্তে সামনে আসছে দীর্ঘদিনের পারিবারিক সংকট, সন্তান হারানোর বেদনা ও সম্পত্তি নিয়ে বিরোধের নানা তথ্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচড়া গ্রামের আজিজুল হকের বড় ছেলে একরাম আলী পাশের গ্রামের পূর্ণিমা নামের এক নারীকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর পূর্ণিমার সঙ্গে একরামের ছোট ভাই আব্দুল্লাহর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।