Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / মুন্সিগঞ্জ / প্রবাসী স্বামীর টাকা-সোনা নিয়ে উধাও গৃহবধূ, পরে মিলল 'নতুন তথ্য' - Chief TV

প্রবাসী স্বামীর টাকা-সোনা নিয়ে উধাও গৃহবধূ, পরে মিলল 'নতুন তথ্য' - Chief TV

2026-08-30  ডেস্ক রিপোর্ট  41 views
প্রবাসী স্বামীর টাকা-সোনা নিয়ে উধাও গৃহবধূ, পরে মিলল 'নতুন তথ্য' - Chief TV

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে তিন সন্তান রেখে এক প্রবাসীর স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শাশুড়ি।

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গিবাড়ী থানায় অভিযোগ করেন উপজেলার আমতলী গ্রামের মৃত সামেদ শিকদারের স্ত্রী নুর জাহান বেগম। তিনি সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী দ্বীন ইসলাম শিকদারের মা।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে ধীপুর গ্রামের মো. আলম শেখের দ্বিতীয় মেয়ে সিনথিয়া বেগমের সঙ্গে পারিবারিকভাবে দ্বীন ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

নুর জাহান বেগমের অভিযোগ, গত ৩১ জুলাই সকালে তিন সন্তানকে রেখে সিনথিয়া বাবার বাড়িতে চলে যান। এ সময় তিনি প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা ও সাড়ে চার ভরি সোনা সঙ্গে নিয়ে গেছেন বলেও অভিযোগ করেন তিনি। পরে তাকে ফিরিয়ে আনতে বাবার বাড়িতে গেলে সিনথিয়া স্বামীর সংসারে আর ফিরবেন না বলে জানান।

বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে সমাধানের চেষ্টা করা হয় বলে জানান অভিযোগকারী। পরে তিনি জানতে পারেন, সিনথিয়া তার ছেলে দ্বীন ইসলামকে তালাক দিয়েছেন।

ধীপুর ইউনিয়ন পরিষদের সদস্য শরীফ হোসেন মাকসুদ বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছিল। তবে সিনথিয়া স্বামীর সংসার করতে রাজি হননি।

এ বিষয়ে সিনথিয়ার বাবা মো. আলম শেখ বলেন, তার মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়া হয়েছে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: