সংসারে অভাব, বাবার বেকারত্ব আর পড়াশোনার খরচ জোগাতে মা-বাবার নিরন্তর সংগ্রাম। এত প্রতিকূলতার মধ্যেও দমে যায়নি কুড়িগ্রামের রাজারহাটের যমজ বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। সব বাধা পেরিয়ে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় মানবিক বিভাগ থেকে দুজনই অর্জন করেছে জিপিএ-৫। উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তারাই একমাত্র জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী।