অন্যের ছয় বছর বয়সী মেয়েকে চুমু দেওয়া বা চুমু দেওয়ার চেষ্টাকে কোনোভাবেই স্বাভাবিক মনে করেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধর্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান। তবে অভিযুক্ত শিক্ষককে মারধরের ঘটনায় আপত্তি জানালেও একজন বাবা হিসেবে ওই ব্যক্তির পরিস্থিতি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।