Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কারের দাবি মাদ্রাসাছাত্রের - Chief TV

তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কারের দাবি মাদ্রাসাছাত্রের - Chief TV

2026-08-14  ডেস্ক রিপোর্ট  40 views
তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কারের দাবি মাদ্রাসাছাত্রের - Chief TV

পবিত্র কোরআনের আয়াত গবেষণা করে তেল-গ্যাস ছাড়াই মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন কওমি মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রহমান সুহাইল। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

আব্দুর রহমান সুহাইল বলেন, তিনি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। পবিত্র কোরআনে পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন আয়াত রয়েছে—এমন ধারণা থেকে সেসব আয়াত নিয়ে গবেষণার পাশাপাশি বিজ্ঞান বিষয়ে পড়াশোনা শুরু করেন তিনি। এর ধারাবাহিকতায় ২০২২ সালে মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে সফল হয়েছেন বলে দাবি করেন তিনি।

সুহাইল আরও জানান, তার উদ্ভাবন নিয়ে সরকারি মন্ত্রণালয়ে আবেদন করে সহযোগিতার আশ্বাস পেলেও এখন পর্যন্ত এ বিষয়ে তেমন কোনো সাড়া পাননি। তার দাবি, তেল-গ্যাসের মতো প্রচলিত জ্বালানি ছাড়াই মাধ্যাকর্ষণ শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।


Share: