Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / চুমা দেওয়া সুন্নত মৌলভিরা কয়: গিয়াস উদ্দিন তাহেরী - Chief TV

চুমা দেওয়া সুন্নত মৌলভিরা কয়: গিয়াস উদ্দিন তাহেরী - Chief TV

2026-10-24  ডেস্ক রিপোর্ট  37 views
চুমা দেওয়া সুন্নত মৌলভিরা কয়: গিয়াস উদ্দিন তাহেরী - Chief TV

মাদরাসায় শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীতে এক মাদরাসাছাত্রীকে চুমু দেওয়ার অভিযোগে অভিযুক্ত শিক্ষককে চড় মারার ঘটনার প্রতিবাদ জানানো আলেমদের সমালোচনা করে তিনি প্রশ্ন তুলেছেন, শিশুদের ওপর নির্যাতনের অভিযোগের ঘটনায় তাঁদের প্রতিবাদ কোথায় থাকে?

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তাহেরী বলেন, একটি শিশুকে চুমু দেওয়ার অভিযোগে শিক্ষককে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে আলেমদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এর প্রতিবাদ করছেন এবং মানববন্ধন করছেন বলেও মন্তব্য করেন তিনি।

তাহেরী বলেন, ছোট শিশুদের চুমু দেওয়ার বিষয়টি নিয়েও সতর্ক থাকা প্রয়োজন। মাদরাসায় শিশুদের যৌন নিপীড়নের অভিযোগের অতীত ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে শিশুদের সঙ্গে আচরণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি।

শিক্ষককে চড় মারার ঘটনায় প্রতিবাদ জানানো ব্যক্তিদের উদ্দেশে তিনি আরও বলেন, তাঁরা শিশুকে চুমু দেওয়াকে আদর ও সুন্নতের বিষয় হিসেবে তুলে ধরে শিক্ষকের ওপর হামলার বিচার চাইছেন এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরোধিতা করছেন। তবে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ ওঠার সময় তাঁদের একইভাবে প্রতিবাদ করতে দেখা যায় না বলে অভিযোগ করেন তিনি।

এ সময় মসজিদের ইমাম রইছ উদ্দিনকে গণপিটুনিতে হত্যার প্রসঙ্গও টানেন তাহেরী। ওই ঘটনায় প্রতিবাদকারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি সমালোচনামূলক মন্তব্য করেন।

প্রসঙ্গত, গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিনকে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ঘটনাটি নিয়ে শিক্ষককে মারধরের প্রতিবাদ এবং শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।


Share: