Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / নোয়াখালী / ভুল চিকিৎসার শিকার চাটখিলের রোগীর পরিবারকে হুমকি - Chief TV

ভুল চিকিৎসার শিকার চাটখিলের রোগীর পরিবারকে হুমকি - Chief TV

2026-06-26  ডেস্ক রিপোর্ট  111 views
ভুল চিকিৎসার শিকার চাটখিলের রোগীর পরিবারকে হুমকি - Chief TV
নোয়াখালী চাটখিল পৌরসভার দক্ষিণ বাজারস্থ বেসরকারি হাসপাতাল চাটখিল সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক ডা. ফরিদা ইয়াছমিন মুনমুন এর ভুল চিকিৎসায় চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের বুশিয়ার কান্তি মসজিদ বাড়ির মাহফুজ আলমের স্ত্রী ছকিনা খাতুনের জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে বর্তমানে শয্যাশায়ী থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
 
এ ঘটনায় রোগীর পরিবার ওই চিকিৎসক নানা ধরনের হুমকি-ধমকি দেয়ার অভিযোগ উঠেছে।

ছকিনা খাতুনের পরিবার জানায়, ছকিনা খাতুনের জরায়ু টিউমার চিকিৎসার জন্য বিগত ২৪ এপ্রিল চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করানো হয়| বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করে টিউমান অপারেশনের জন্য তাদের প্রস্তুত হতে বলে| কিছুক্ষণ পর তাদের পাশবর্তী নোমান হসপিটালে নিয়ে যাওয়া হয়।
 
সেখানে নেয়ার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে তাদের অপারেশন থিয়েটার (ওটি) খারাপ, তাই নোমান হসপিটালে অপারেশন হবে| এর কিছুদিন পূর্বে বিভিন্ন অনিয়মের কারণে প্রশাসন তাদের ওটি রুম বন্ধ করে দেয়া হয়| সে তথ্য তারা গোপন রেখে তাদের নোমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
এরপুর দুপুর ১টার দিকে সেন্ট্রাল হাসপাতালের ডাক্তার ডা. ফরিদা ইয়াছমিন মুনমুন নোমান হাসপাতালে এসে সিজার শুরু করে| তাড়াহুড়া করে সিজারের সময় ভুলবশত রোগীর পস্রাবের থলি কেটে ফেলা হলে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।
 
অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য প্রথমে রামগঞ্জ এবং পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়| সেখানে প্রায় ১ মাস চিকিৎসা নেয়ার পর চিকিৎসার ব্যয়ভার চালাতে না পেরে বর্তমানে বাড়িতে নিয়ে আসা হয়।

ছকিনা খাতুনের মেয়ে মাসুদা খাতুন বলেন, চাটখিল সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ডা. ফরিদা ইয়াছমিন মুনমুন ভুল চিকিৎসার কারণে “তার মা প্রায় ২ মাস ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে| বর্তমানেও তার মা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
 
এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ টাকার বেশি খরচ হয়েছে এবং আরো কত টাকা লাগবে তার ঠিক নেই| অভিযুক্ত চিকিৎসক ভুল চিকিৎসার কথা ¯^ীকার করে এবং চিকিৎসার সব খরচ বহন করবে বলে আশ্বাস দিলেও কোনো যোগাযোগ করছে না| বরং ডাক্তার মুনমুন ঢাকার বিএনপির নেতাদের দিয়ে আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে।

এ বিষয়ে চাটখিল সেন্ট্রাল হাসপাতালের নার্স জেসমিন আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন. আমি ও আমার ¯^ামী রোগীদের নানাভাবে সহযোগিতা করেছি| ডাক্তারকে চাপ সৃষ্টি করে চিকিৎসা বাবদ ৬০ হাজার টাকা নিয়ে মাসুমা বেগমকে দিয়েছি| তাছাড়া সে ও ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আরো ২০ হাজার টাকা নিয়েছে।

অভিযুক্ত চিকিৎসক ডা. ফরিদা ইয়াছমিন মুনমুনের ০১৭ না¤^ারে যোগাযোগ করলেও তাকে মুঠোফোনে পাওয়া যায় নি।উল্লেখ, চাটখিল সেন্ট্রাল হাসপালে এর পূর্বেও ভুল চিকিৎসার কারণে বহু রোগী মারা গিয়েছে এবং বহু রোগী পঙ্গুত্ববরণ করেছে|
 
তাদের ভুল চিকিৎসা ও অনিয়মের কারণে সম্প্রতি প্রশাসন হাসপাতালের ওটিরুমসহ অনেকগুলো কার্যক্রম বন্ধ করে দেয়| কিন্তু তারা গোপনে চিকিৎসা চালিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে।

Share: