Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস - Chief TV

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস - Chief TV

2026-10-23  ডেস্ক রিপোর্ট  46 views
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস - Chief TV

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে গিয়ে তিনি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল এ তথ্য জানান। তিনি বলেন, মির্জা আব্বাস ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত অবহিত হয়েছেন। এ সময় তিনি ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে এবং রক্তশূন্যতার কারণে কয়েক ব্যাগ রক্ত দেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়।

বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁর চিকিৎসা চলছে।


Share: