Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / অপরাধ / যুবকের পেটে মিলল ২২০০ পিস ইয়াবা - Chief TV

যুবকের পেটে মিলল ২২০০ পিস ইয়াবা - Chief TV

2026-02-18  ডেস্ক রিপোর্ট  188 views
যুবকের পেটে মিলল ২২০০ পিস ইয়াবা - Chief TV

যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে মাসুদ রানা (২০) নামে এক যুবককে আটক করে তার পেটের ভেতর থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে তাকে আটক করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার সকালে এক্স-রে পরীক্ষায় তার পেটে ইয়াবার উপস্থিতি নিশ্চিত হয়। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে ট্যাবলেটগুলো বের করা হয়।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ইয়াবাগুলো কক্সবাজার থেকে বেনাপোলের দিকে নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


Share: