Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / ৬ষ্ঠ বাংলা লোক নাট্য উৎসব-২০২৬ অনুষ্ঠিত - Chief TV

৬ষ্ঠ বাংলা লোক নাট্য উৎসব-২০২৬ অনুষ্ঠিত - Chief TV

2026-08-29  মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  35 views
৬ষ্ঠ বাংলা লোক নাট্য উৎসব-২০২৬ অনুষ্ঠিত - Chief TV

“তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ” এবং “হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব-২০২৬।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম থিয়েটারের ভ্রাতৃপ্রতিম সংগঠন পূরবী থিয়েটার, শিশু সংগঠন ‘ভোর হলো’ এবং শাহজাদপুর যুগান্তর স্বজন সমাবেশ যৌথভাবে এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, বিশিষ্ট সংগীতশিল্পী উস্তাদ মো. বায়জিদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকত এবং শাহজাদপুর স্বজন সমাবেশের সভাপতি মো. শাহবাজ খান সানিসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

উৎসবে বক্তব্য দেন কবি মো. জাহান, বিশিষ্ট সংগীতশিল্পী মো. আব্দুল মতিন এবং শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক চৈতি বসাকসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি মমতাজ উদ্দিন শেখ। সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সাগর বসাক, সাংবাদিক নুপুর কুমার রায়, চ্যানেল এস টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো. বাবুল হোসাইন, দৈনিক ঘোষণা পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মো. জুবায়ের হাসান, সৃজন ললিতকলা একাডেমির পরিচালক ইমন হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনা। কবিতা পাঠ, আবৃত্তি, লোকনৃত্য, বাউলগান ও নাটক পরিবেশনের মধ্য দিয়ে উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। শতাধিক দর্শক উপস্থিত থেকে দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন।

লোকজ সংস্কৃতি ও নাট্যচর্চাকে নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজক ও সংস্কৃতিকর্মীরা।


Share: