Author: মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
Posts by মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
“তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ” এবং “হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব-২০২৬।
অভিযোগকারীদের দাবি, বোর্ড নির্ধারিত ফির তুলনায় অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ৩২২ টাকা হলেও শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়ায় বিষয়টি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে।
জুলাই ২০২৬ মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সিরাজগঞ্জ জেলার মধ্যে শতভাগের বেশি সাফল্য অর্জন করে প্রথম স্থান পেয়েছে শাহজাদপুর পৌরসভা। এ সময়ে পৌরসভাটি ১০৪ শতাংশ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
একসময় কাকডাকা ভোর কিংবা গভীর রাতের নীরবতা ভেঙে নওগাঁর গ্রামাঞ্চলের বিভিন্ন বাড়ি থেকে ভেসে আসত ঢেঁকির ধুপধাপ শব্দ। উঠান কিংবা রান্নাঘরের পাশে তাল মিলিয়ে ওঠানামা করা কাঠের ঢেঁকি ছিল গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। ধান ভানা থেকে শুরু করে চালের গুঁড়া তৈরি—সবকিছুতেই এর ব্যবহার ছিল। সময়ের পরিবর্তন ও আধুনিক প্রযুক্তির বিস্তারে সেই ঐতিহ্য এখন হারিয়ে যেতে বসেছে।
এ সময় তিনি শাহজাদপুর পৌরসভা, পৌর ভূমি অফিস এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।এরপাশাপাশি তিনি দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের ইতিবাচক চর্চা গড়ে তোলার আহ্বান জানান।
শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক কর্মসূচির অংশ হিসেবে জামিরতা জোহরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে হাইজিন কর্নারের উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।এ সময় শিক্ষার্থীদের মাঝে ছাতা ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।পরে তিনি জামিরতা ডিগ্রি কলেজে একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শাহজাদপুর উপজেলার পৌর সদরের দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিকাল হলেই এখানে মানুষের ঢল নামতে শুরু করে, বন্ধু-বান্ধব পরিবার-পরিজন নিয়ে কিছুটা সময় কাটাতে আসেন তারা,এমনকি গোসলেও নেমে যান অনেকে।সিরাজগঞ্জের পশ্চিম অঞ্চল (অর্থাৎ) শাহজাদপুর উপজেলা ভাটি অঞ্চল হওয়ার কারণে বর্ষা মৌসুমে তলিয়ে যায় পানির নিচে,ঠিক রেশমবাড়ি এমনিই একটি জায়গা।
পুলিশের দাবি, স্থানীয় আজাদ শেখের পরিত্যক্ত একটি টিনশেড ঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা চলছিল। খবর পেয়ে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১০ জনকে হাতেনাতে আটক করে।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এই ভয়াবহ ভাঙ্গণের তান্ডবে এ ৬টি গ্রামের অধিকাংশ ফসলি জমি, বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা নদীগর্ভে বিলিন হয়ে গেছে। অবশিষ্ট যেটুকু রয়েছে তাও বিলিন হওয়ার পথে।
ভাইরাল হওয়া ৪ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন নিজ কক্ষে বসে মদ্যপ অবস্থায় অসংলগ্ন আচরণ করছেন। এ সময় বিদ্যালয়ে এইচএসসির ফাইনাল পরীক্ষা চলছিল। খবর পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক সেখানে গেলে তিনি তাদের সামনে আপত্তিকর ভাষায় কথা বলেন।