2026-07-17জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারী প্রামানিকপাড়া গ্রামের এক যুবকের ওপর জমি-সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আব্দুল হাই বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও দেখুন
2026-07-16মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি) এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস-২০২৬ পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৬ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এক স্মরণসভার আয়োজন করা হয়।
আরও দেখুন
2026-07-16ডেস্ক রিপোর্ট
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় ৪৫ বছর পর হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আরও দেখুন
2026-07-16ডেস্ক রিপোর্ট
আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কারের দাবিতে চলা ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ নিহত হন। তার মৃত্যুর ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং আন্দোলন নতুন মোড় নেয়। একই দিনে চট্টগ্রাম ও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আরও কয়েকজন নিহত হন।
আরও দেখুন
2026-07-16জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস- দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
আরও দেখুন
2026-07-16ইসমাইল হোসেন নিজাম, লালমনিরহাট প্রতিনিধি
প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি" এই প্রতিপাদ্যে লালমনিরহাটে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরে ছয়টি ট্রেডের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার(১৫ জুলাই) সকালে লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা হয়। কর্মসূচিতে স্থানীয় ১৯৭ জন শিক্ষার্থীকে বিভিন্ন কারিগরি ও প্রযুক্তিগত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
আরও দেখুন
2026-07-16রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও, ১৫ জুলাই: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩) নামে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।
আরও দেখুন
2026-07-15মেহেদী হাসান মিরাজ, তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড় সদরের ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে আবদুল মালেক (১৭) নামে এক কিশোরের ম''রদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সকালে স্থানীয়রা দিঘিতে ম'রদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দিলে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম'রদেহটি উদ্ধার করে।
আরও দেখুন
2026-07-15আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বলখেলার মাঠ এলাকায় একটি খামার থেকে ৭টি গরু চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরও দেখুন