Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে একসঙ্গে ডুবে গেল ৫ শিশু মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে একসঙ্গে ডুবে গেল ৫ শিশু মৃত্যু

2026-08-28  ডেস্ক রিপোর্ট  56 views
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে একসঙ্গে ডুবে গেল ৫ শিশু মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর চাকলা গ্রামে মরা পাগলা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের মেয়ে সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে ছিলেন। এ সুযোগে শিশুরা কখন নদীতে গোসল করতে নেমেছিল, তা পরিবারের সদস্যরা প্রথমে জানতে পারেননি। পরে তাদের খোঁজ করতে গিয়ে নদীতে ডুবে যাওয়ার বিষয়টি জানতে পারেন স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্য, চর চাকলা গ্রামের পাশের নদীটি ‘মরা নদী’ নামে পরিচিত। এটি পদ্মা নদীর একটি শাখা। বর্ষা ও বৃষ্টির সময়ে পদ্মার পানি প্রবেশ করলে নদীটি পানিতে ভরে যায়। সম্প্রতি বৃষ্টি ও পদ্মার পানি বৃদ্ধির কারণে নদীটিতে পানি বেড়েছে।

শুক্রবার দুপুরে পাঁচ শিশু ওই নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন।

পাঁচ শিশুর একসঙ্গে মৃত্যুর ঘটনায় চর চাকলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।


Share: