ডেস্ক রিপোর্ট
Posts by ডেস্ক রিপোর্ট:
কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় পর্যটকের মৃত্যু হয়েছে। আগুনে রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে চেন্নাইয়ে কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’তে যোগ দেওয়ার পর নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভে দলটির এটিই প্রথম অংশগ্রহণ।
‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, ক্ষমতার দম্ভ মানুষকে এই সত্য ভুলিয়ে দেয়’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর মতে, জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো ক্ষমতাই চিরস্থায়ী হতে পারে না।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম। শনিবার (১৭ অক্টোবর) তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে পদত্যাগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সলিসিটরের কাছে পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভোর হওয়ার আগেই আকাশজুড়ে দেখা গেল ব্যতিক্রমী আলোকচ্ছটা। স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেট উৎক্ষেপণের পর আকাশে ছড়িয়ে পড়ে জেলিফিশের মতো দেখতে বিশাল আলোর মেঘ। বিজ্ঞানীদের ভাষায়, এ ধরনের দৃশ্যকে বলা হয় ‘জেলিফিশ ক্লাউড’।
নিজের আত্মীয়স্বজনকে কোনো ধরনের বিশেষ সুবিধা দেওয়া হবে না জানিয়ে এই সংসদ সদস্য বলেন, তাঁর কোনো আত্মীয়কে সারের ডিলারশিপ কিংবা রাস্তার কাজের ঠিকাদারি দেওয়া হবে না। কাউকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে, এমন পরিস্থিতিও তিনি চান না।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়া জেলা প্রশাসন এ উৎসবের আয়োজন করেছে। আজ সন্ধ্যায় ছেঁউড়িয়ার লালন একাডেমি চত্বরে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান।
আহত ব্যক্তিরা জানান, ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত আটিয়াগাঁও, খিলপাড়া ও কামতাল এলাকায় কয়েকটি শিয়াল একের পর এক মানুষকে কামড়ায়। এ সময় কেউ নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন, আবার কেউ বাড়ির আঙিনা বা আশপাশে কাজ করছিলেন। তবে শিয়ালের সংখ্যা কত ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
একসময় হরতাল-অবরোধ দিয়ে দেশ অচল করে দেওয়ার হুমকি দেওয়া রাজনৈতিক শক্তির সঙ্গে আজকের বিরোধী দল একসঙ্গে রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
সম্পর্ক ভেঙে গেলেও সব স্মৃতি মুছে যায় না। থেকে যায় অভিমান, অভিযোগ, বিশ্বাসভঙ্গের কষ্ট কিংবা না বলা অনেক কথা। সময়ের সঙ্গে সেই কষ্ট কিছুটা কমলেও অতীতের তিক্ততা কখনো কখনো মনে দাগ কেটে থাকে। পুরোনো কষ্ট পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করার বার্তা নিয়ে আজ ১৭ অক্টোবর পালিত হচ্ছে ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’।
ভারতের বর্তমান সরকারের পরিবর্তনের আহ্বান জানিয়েছেন অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ। তবে সেই পরিবর্তন নির্বাচন ও সংবিধানসম্মত উপায়েই হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। এ প্রসঙ্গে বাংলাদেশ ও নেপালের উদাহরণ টেনে ভারতের সংবিধান ও ভোটাধিকারকে গুরুত্ব দেন এই অভিনেতা।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।