Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / খুলনা / বকেয়া ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু - Chief TV

বকেয়া ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু - Chief TV

2026-10-25  ডেস্ক রিপোর্ট  40 views
বকেয়া ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু - Chief TV

খুলনায় দুই মাসের বকেয়া বাড়িভাড়া চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামের এক ভাড়াটের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িওয়ালা মজলিস খানকে (৭৬) আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরের সোনাডাঙ্গা থানার বসুপাড়া শতরূপার মোড়ের বকুল বাগান এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত রকিবুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ূন কবির জানান, শনিবার সন্ধ্যায় মজলিস খান রকিবুলের কাছে দুই মাসের বকেয়া ভাড়া চাইতে যান। বাড়িওয়ালা কানে কিছুটা কম শোনেন। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রকিবুল তাঁকে চড় মারেন বলে পুলিশের ভাষ্য। পরে বাড়িওয়ালা পাশে থাকা একটি লাঠি দিয়ে রকিবুলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

সহকারী পুলিশ কমিশনার আরও জানান, রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রকিবুলের মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বাড়িওয়ালা ও ওই বাড়ির অন্য কয়েকজনকে থানায় নেওয়া হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


Share: