Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / বসনিয়ায় ইইউ মিশনের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ - Chief TV

বসনিয়ায় ইইউ মিশনের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ - Chief TV

2026-10-30  ডেস্ক রিপোর্ট  29 views
বসনিয়ায় ইইউ মিশনের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ - Chief TV

বসনিয়ায় ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশন ইইউফোরের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে ইতালির সামরিক বাহিনীর একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়।

ইইউফোর জানায়, বসনিয়ার ব্রচকো অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এলাকাটি দেশটির রাজধানী সারায়েভো থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

দুর্ঘটনায় আহত ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের সবার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ইইউফোর।

ইতালি সরকার এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে থাকা সবাই ইতালির নাগরিক ছিলেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন সেনাসদস্য এবং দুজন রেড ক্রসের স্বেচ্ছাসেবক রয়েছেন।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি ব্যক্তিগতভাবে এবং ইতালির প্রতিরক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন।


Share: