Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / নারায়ণগঞ্জ / ‘বউ আমাকে জুতা দিয়ে মারছে’, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল - Chief TV

‘বউ আমাকে জুতা দিয়ে মারছে’, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল - Chief TV

2026-09-05  ডেস্ক রিপোর্ট  28 views
‘বউ আমাকে জুতা দিয়ে মারছে’, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল - Chief TV

নারায়ণগঞ্জে প্রকাশ্যে অস্বাভাবিক আচরণ ও অসংলগ্ন কথাবার্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় এসেছেন সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমার বউ মারছে, বউ মারছে, আমার বউ আমাকে জুতা দিয়ে মারছে।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে শহর থেকে বন্দর পারাপারের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় সদর নৌ থানার পাশে এ ঘটনা ঘটে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এসআই আব্দুল মান্নান অস্বাভাবিক আচরণ করছেন। একপর্যায়ে তাকে মাটিতে বসে গান গাইতে ও নাচতে দেখা যায়। আবার কিছুক্ষণ পর বিলাপ করতেও দেখা যায় তাকে। তার অসংলগ্ন আচরণ ও কথাবার্তা দেখতে আশপাশের উৎসুক মানুষ সেখানে জড়ো হন।

উপস্থিত লোকজন বিভিন্ন প্রশ্ন করলে তিনি দাবি করেন, তার স্ত্রী তাকে মারধর করেছেন। একই সঙ্গে তিনি মদ্যপান করেছেন বলেও স্বীকার করেন বলে ভিডিওতে শোনা যায়। দীর্ঘ সময় ধরে তাকে বিভিন্ন ধরনের অস্বাভাবিক অঙ্গভঙ্গি ও কথাবার্তা বলতে দেখা যায়।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন আচরণ নিয়ে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়।

এ বিষয়ে সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পারিবারিক সমস্যার কারণে এসআই আব্দুল মান্নান কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন। এ বিষয়ে তার পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগতির জন্য পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি।


Share: