Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / মেহেরপুর / মেহেরপুরে একাধিক স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার - Chief TV

মেহেরপুরে একাধিক স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার - Chief TV

2026-08-15  ডেস্ক রিপোর্ট  44 views
মেহেরপুরে একাধিক স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার - Chief TV

মেহেরপুর পৌর শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোরে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে প্রথমে একটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা।

পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। এর কিছু সময় পর শহরের গুরুত্বপূর্ণ কোর্ট মোড় চত্বর থেকেও একই ধরনের আরেকটি বস্তু উদ্ধার করা হয়।

পরবর্তীতে সোনালী ব্যাংক ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের মধ্যবর্তী এলাকায় বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় আরও একটি একই ধরনের বস্তু দেখতে পান স্থানীয়রা। তাদের দাবি, বস্তুগুলো দেখতে অনেকটা সাউন্ড বক্সের মতো। এর মধ্যে একটি বস্তু থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনা যাচ্ছিল বলেও জানান স্থানীয়রা।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে এগুলো ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


Share: