Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / মেহেরপুর / মেহেরপুরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা - Chief TV

মেহেরপুরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা - Chief TV

2026-08-20  ডেস্ক রিপোর্ট  43 views
মেহেরপুরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা - Chief TV

এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি 
 

মেহেরপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে মো. রফিকুজ্জামান রফিককে আহ্বায়ক, মো. মুজাহিদুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. আব্দুস সালাম ও মো. নুরুজ্জামান তাজলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এ ছাড়া মো. আরিফুল ইসলামকে সদস্যসচিব, মো. সৈকত জামান হাসনাতকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং মো. তামিম ইসলাম ও মো. আশিক রাব্বীকে যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মাহবুব তৌহিদ রবিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আজম আলী। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে তানভীর মেহেদী ইমনকে।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়েছে।


Share: