Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা - Chief TV

নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা - Chief TV

2026-08-31  ডেস্ক রিপোর্ট  43 views
নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা - Chief TV

কুমিল্লায় নারীসহ কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেনকে আটকের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে কুমিল্লার ইপিজেড রোডের ঢুলিপাড়া এলাকায় তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এলাকাবাসীর দাবি, রাত ১০টার দিকে মাওলানা জাকির হোসেন এক নারীকে সঙ্গে নিয়ে ভাড়া বাসায় প্রবেশ করেন। সে সময় তার পরিবারের কোনো সদস্য বাসায় ছিলেন না। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করেন বলে জানান তারা।

প্রতিবেশীদের ভাষ্য, পরে ওই নারীর কাছ থেকে যৌন কর্মকাণ্ডে ব্যবহৃত কিছু সরঞ্জাম পাওয়া যায় বলে তারা দাবি করেন। তাদের আরও অভিযোগ, ওই নারী দেহব্যবসার সঙ্গে জড়িত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা মাওলানা জাকির হোসেনকে রাতে ওই নারীকে নিয়ে বাসায় প্রবেশের কারণ জানতে চাইছেন। জবাবে তাকে বলতে শোনা যায়, ব্যক্তিগত কাজে ওই নারী তার কাছে এসেছিলেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর মাওলানা জাকির হোসেন আত্মগোপনে চলে গেছেন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে মাওলানা জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি ভালোভাবে শুনলেই বিষয়টি বোঝা যাবে।


Share: