Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / নওগাঁয় চোরাই মদের আস্তানায় অভিযান, ৩ জন গ্রেপ্তার - Chief TV

নওগাঁয় চোরাই মদের আস্তানায় অভিযান, ৩ জন গ্রেপ্তার - Chief TV

2026-10-16  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  50 views
নওগাঁয় চোরাই মদের আস্তানায় অভিযান, ৩ জন গ্রেপ্তার - Chief TV

দুর্গাপূজা সামনে রেখে দেশীয় তৈরি মদ নিয়ন্ত্রণে নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ওয়াশ এবং ৯০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার ও পত্নীতলা সার্কেলের কর্মকর্তা শরিফুল ইসলাম এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, পত্নীতলা থানার নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে চোলাই মদ তৈরির আস্তানায় অভিযান চালিয়ে ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উজিরপুর গ্রামের বিজয় চৌধুরী (৫০) ও রবি চৌধুরী (৪০) এবং ফহিমপুর গ্রামের মো. সোহেল রানা (৩০)। তাঁদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অভিযানকালে পুলিশ চোলাই মদ তৈরির আস্তানা এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ বিধি অনুযায়ী ধ্বংস করে।


Share: