Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / কুড়িগ্রাম / অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রধান শিক্ষককে ধাওয়া - Chief TV

অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রধান শিক্ষককে ধাওয়া - Chief TV

2026-09-04  ডেস্ক রিপোর্ট  29 views
অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রধান শিক্ষককে ধাওয়া - Chief TV

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্থানীয়দের ধাওয়ার মুখে ওই শিক্ষক লুঙ্গি, জামা, স্যান্ডেল ও মোবাইল ফোন ফেলে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নেওয়াশী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মনসুর আলী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মধ্যরাবাইতারী গ্রামের নেওয়াশী বাজারের পশ্চিম পাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক নূরুল আমিন নূরু (৪৯) উত্তর রাবাইতারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয়দের অভিযোগ, দুই সন্তানের জননী মৌসুমী আক্তারের (৩৬) সঙ্গে দীর্ঘদিন ধরে নূরুল আমিনের অনৈতিক সম্পর্ক রয়েছে। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে তিনি সম্পর্ক গড়ে তুলেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। এ নিয়ে এর আগে একাধিকবার সালিশ-বৈঠক ও প্রতিবাদ সভা হলেও কোনো সমাধান হয়নি বলে দাবি স্থানীয়দের।

তাদের ভাষ্য, মঙ্গলবার সন্ধ্যায় মৌসুমীকে তার এক আত্মীয়ের পরিত্যক্ত বাড়িতে ডেকে নেন ওই শিক্ষক। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা বাড়িটি ঘেরাও করলে নূরুল আমিন সেখান থেকে পালিয়ে যান। এ সময় তার মোবাইল ফোন, পরনের লুঙ্গি, গামছা ও স্যান্ডেল সেখানে পড়ে থাকে বলে স্থানীয়দের দাবি।

ঘটনার পর বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে বটতলা বাজারে একটি সালিশ বৈঠক ডাকা হলেও নিরাপত্তার কারণ দেখিয়ে অভিযুক্ত শিক্ষক সেখানে উপস্থিত হননি। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে মৌসুমী আক্তারের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে তার স্বামী হাবিবুর রহমান তাকে তালাক দিয়েছেন বলে জানা গেছে। বুধবার কাজী অফিসে গিয়ে তালাকের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। হাবিবুর রহমান বলেন, দুই নাবালক সন্তানকে নিয়ে থাকবেন, তবে স্ত্রীকে আর ঘরে রাখবেন না।

স্থানীয় বিএনপি নেতা আইয়ুব মুন্সী বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তার দাবি, ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আরও কয়েকজন নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে।

নেওয়াশী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মনসুর আলী বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষককে সালিশি বৈঠকে ডাকা হয়েছিল। তবে তিনি নিরাপত্তার কারণ দেখিয়ে বৈঠকে উপস্থিত হননি।

অভিযুক্ত প্রধান শিক্ষক নূরুল আমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় একটি বাড়ি ভাঙচুরের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল। তবে নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।


Share: