প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী একটি সড়ক থেকে প্রধান সড়কে উঠছিলেন শ্যামল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় সূত্র ও থানা পুলিশের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানায় ঘটেছে নিম্নোক্ত হত্যাকাণ্ডগুলো:১৬ জানুয়ারি ২০২৬ - শিশু ধর্ষণ ও হত্যা। যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামে ৬ বছরের শিশু নিহা মনিকে ধর্ষণের পর হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়।
ঢাকার ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এর আগে আরও দুই মামলায় জামিন পাওয়ায় এখন তার কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে তাদের বয়সের ব্যবধান নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
ভিডিওতে গাজী নজরুল ইসলামকে ওই তরুণীকে নিয়ে কতদিন ধরে আসা-যাওয়া করছেন—এমন প্রশ্ন করা হয়। জবাবে তিনি একবারই তাকে নিয়ে এসেছেন বলে দাবি করেন। এ সময় জামায়াতের নেতা হয়েও তরুণীকে সঙ্গে নিয়ে আসা অন্যায় হয়েছে বলেও তিনি স্বীকার করেন বলে ভিডিওতে শোনা যায়।
সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২০ জুলাই) দুপুর ২টায় খুলনার দাকোপ থানাধীন নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণ ও অতিবৃষ্টির ফলে রৌহাবাড়ী গ্রামের সড়কজুড়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়। কাদা ও পানি জমে যাওয়ায় রাস্তাটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগী ও সাধারণ পথচারীদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন এসব পোস্টার বিতরণ করেন। এ সময় তিনি প্রতিষ্ঠান প্রধানদের শ্রেণিকক্ষ ও শিক্ষার্থীদের সহজে নজরে আসে এমন স্থানে পোস্টার টানিয়ে রাখার নির্দেশনা দেন।
স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, অবৈধ রিংজালের কারণে দেশীয় মাছের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বিলের জীববৈচিত্র্য ও মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।
ছোট ভাই মীর মোশারফ হোসেনের লাঠির আঘাতে বড় ভাই মীর ইসমাইল হোসেন গুরুতর আহত হন। সংঘর্ষে ইসমাইল হোসেনের স্ত্রী ও সন্তানও আহত হন বলে জানা গেছে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সরেজমিনে দেখা গেছে, পৌরসভার বিভিন্ন স্থানে নির্ধারিত সময়মতো বর্জ্য অপসারণ না হওয়ায় ময়লার স্তূপ জমে রয়েছে। অনেক স্থানে ময়লা উপচে পড়ে সড়কে ছড়িয়ে পড়েছে। ফলে পথচারীদের নাক-মুখ ঢেকে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও আবাসিক এলাকার আশপাশে পরিস্থিতি আরও উদ্বেগজনক।
এ সময় তিনি শাহজাদপুর পৌরসভা, পৌর ভূমি অফিস এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।এরপাশাপাশি তিনি দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের ইতিবাচক চর্চা গড়ে তোলার আহ্বান জানান।