Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / উপজেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তর পরিদর্শন করেন, জেলা প্রশাসক - Chief TV

উপজেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তর পরিদর্শন করেন, জেলা প্রশাসক - Chief TV

2026-07-21  মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  41 views
উপজেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তর পরিদর্শন করেন, জেলা প্রশাসক - Chief TV
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তর পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব,মোঃ আমিনুল ইসলাম।

পরিদর্শনকালে তিনি শাহজাদপুর উপজেলার বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নধর্মী কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি শাহজাদপুর পৌরসভা, পৌর ভূমি অফিস এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।এরপাশাপাশি তিনি দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের ইতিবাচক চর্চা গড়ে তোলার আহ্বান জানান।

পরিদর্শনের বিভিন্ন পর্যায়ে জেলা প্রশাসক জনসেবার গুণগত মান বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।তিনি একটি দক্ষ, জনবান্ধব ও সেবামুখী প্রশাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।


গত সোমবার(২০ জুলাই) সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,জনাব মোঃ আমিনুল ইসলাম শাহজাদপুর পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন,শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক, জনাব সাবরিনা শারমিন।
 
শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,জনাব মুরাদ হুসাইনসহ শাহজাদপুর উপজেলা দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও স্কুলের শিক্ষক -শিক্ষার্থী এবং পৌরসভার বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

Share: