ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া আক্তারকে (৪৫) গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, চুরি করতে গিয়ে ধরা পড়ার আশঙ্কায় তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আশিক (২৩), মো. আলমগীর হোসেন (৩৬) ও মো. অনিক (১৯)।
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মো. মিজানুর রহমান প্রকাশ ওরফে মিজান হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ডালিয়া আক্তার সুমা কেরানীগঞ্জ মডেল থানার বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। তিনি রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে।
ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর মধ্যপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হামলা, মারধর, ঘরবাড়ি ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে রামেরকান্দা গ্রামের ভাড়াটে ১১ বছর বয়সী শিশুটির সঙ্গে কোলচর গ্রামের ভাড়াটে ফরহাদের বিয়ে হয়। বিয়েটি আদালতের মাধ্যমে সম্পন্ন করা হয়েছিল বলে জানা গেছে। পরে বাল্যবিবাহের বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান চালানো হয়।