সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি নিজের ফেসবুক পেজে ছাত্রদল থেকে পদত্যাগের একটি চিঠি প্রকাশ করেন স্বপন গোলদার। ওই চিঠিতে তিনি ছাত্রদলের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান। এর কয়েক দিন পর, গত ১৬ অক্টোবর ঘোষিত সালথা উপজেলা যুবলীগের নতুন কমিটিতে তাঁকে পাঁচ নম্বর সহসভাপতি হিসেবে রাখা হয়।
জানা যায়, গত ১৪ অক্টোবর মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মোবারক হোসেন বিল্লালকে সভাপতি এবং নূর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে কমিটিটি অনুমোদন দেওয়া হয়।