স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাত হারিয়েছিলেন রফিকুল ইসলাম। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তাঁর পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। প্রথমে মুখ দিয়ে লিখে প্রাথমিক সমাপনী পরীক্ষা দেন। পরে পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তুলে মাধ্যমিকে অর্জন করেন জিপিএ-৫।