এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মিনহাজুল ইসলাম রোজান। কিন্তু জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষা দেওয়ার আগেই অসুস্থ হয়ে মারা যান তিনি। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে জীববিজ্ঞান ছাড়া অন্য বিষয়গুলোতে জিপিএ ৪.৩৩ পেয়েছেন রোজান। তবে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে না পারায় জীববিজ্ঞানে তাঁকে অকৃতকার্য দেখানো হয়েছে। ছেলের ফলাফল দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা সাজ্জাদুল মিরাজ।