Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / ঝিনাইদহ / ভোর বেলা নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল - Chief TV

ভোর বেলা নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল - Chief TV

2026-08-28  ডেস্ক রিপোর্ট  31 views
ভোর বেলা নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল - Chief TV

ঝিনাইদহের কালীগঞ্জে কাকডাকা ভোরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী মিছিলটি করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, প্রায় এক মিনিট ২০ সেকেন্ডের ওই মিছিলে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

মিছিলে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ সাদি, সহসভাপতি শাহরিয়ার সীমান্ত ও সহসম্পাদক মোহাম্মদ তৌফিক ওমর সাব্বিরসহ জেলা ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন বলে জানা গেছে।

মিছিল থেকে শেখ হাসিনাকে নিয়ে এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় নেতাকর্মীদের দ্রুত মিছিল শেষ করে সরে যেতে দেখা যায়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের বিষয়টি তার জানা নেই। বিষয়টি তিনি সাংবাদিকের কাছ থেকেই প্রথম জানতে পেরেছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।


Share: