2026-08-17উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মুদি দোকানি জিতেন্দ্র নাথের (৪০) বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির সিঁড়ির নিচে বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জিতেন্দ্র নাথ এবং তার স্ত্রী পলি রানী ঋষিকে (৩০) গ্রেপ্তার করা হয়।
View more
2026-08-17উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি
স্থানীয়দের অভিযোগ, মিলের নিজস্ব পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় প্রতিদিন প্রধান সড়কের ওপর সারিবদ্ধভাবে বড় বড় ট্রাক রাখা হয়। মালামাল ওঠানো-নামানোর সময় রাস্তার একটি বড় অংশ ট্রাকের দখলে চলে যায়। এতে সড়ক সংকুচিত হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। বিশেষ করে মোড় এলাকায় সারিবদ্ধ ট্রাকের কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা যায় না। ফলে সেখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
View more
2026-08-17উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি
অসিত দাসের সাংবাদিকতা শুরু ১৯৯১ সালে। রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদ-এর নওগাঁ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাঁর পেশাগত পথচলা শুরু হয়। ১৯৯৬ সালে তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের কাগজের নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেন।
View more
2026-08-17উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি
পরিবারের দাবি, নেশায় আসক্ত হওয়ার পর ফয়সাল পরিবারের অগোচরে ডেকোরেটর ব্যবসার প্রায় দেড় লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তার নামমাত্র দামে বিক্রি করে দেয়। সম্প্রতি সাড়ে সাত হাজার টাকা মূল্যের একটি সাইকেলও মাত্র ৯০০ টাকায় আব্দুল জলিলের কাছে বিক্রি করেছে বলে দাবি করা হয়।
View more
2026-08-17উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি
গ্রেপ্তার শাহীন মান্দা উপজেলার চকমানিক গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকরঘুনাথ বাজারে মামার বাড়িতে বিয়ের দাওয়াত শেষে নিজ বাড়িতে ফিরছিলেন ২৫ বছর বয়সী ওই তরুণী।
View more
2026-08-16উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে মহাদেবপুর উপজেলার কুঞ্জবন বাজার এলাকা থেকে মাসুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
View more
2026-08-15উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি
ফ্রেন্ডস্ প্যানেলের সদস্যরা জানান, সাত বন্ধুর উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৬৭ জন। দীর্ঘদিন ধরে প্রতি শুক্রবার মাত্র ১ টাকার বিনিময়ে অসহায় ও দুস্থ মানুষকে এক বেলা ভরপেট খাবার দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ১০ টাকার বিনিময়ে ঈদ মার্কেট ও পূজার মার্কেটসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
View more
2026-08-15উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বদলগাছী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে রাত ৯টার দিকে পিন্ডিরা গ্রামের সিয়ামের ভাই-বোন ট্রেডার্স নামের টিনের দোকানে অভিযান চালিয়ে আব্দুল মালেক মিল্টন ও আল আমিনকে আটক করা হয়। এ সময় উপস্থিত লোকজনের সামনে তাদের পরিচয় ও ঠিকানা যাচাই করা হয়।
View more
2026-08-14উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নওগাঁয় প্রায় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হচ্ছে।
View more