Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / সিরাজগঞ্জে বিএনপির এমপির গাড়িতে হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ২ - Chief TV

সিরাজগঞ্জে বিএনপির এমপির গাড়িতে হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ২ - Chief TV

2026-08-17  ডেস্ক রিপোর্ট  36 views
সিরাজগঞ্জে বিএনপির এমপির গাড়িতে হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ২ - Chief TV

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপির সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদীরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান। গ্রেপ্তার গোলাম মুক্তাদীর রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে গোলাম মুক্তাদীরকে গ্রেপ্তার করে। একই দিন বিকেল পৌনে ৫টার দিকে রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে অবস্থিত একটি ক্যাফে ফাস্ট ফুডে অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানা পুলিশ।

এর আগে গত শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই রায়গঞ্জ থানায় মামলা করেন স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান।

মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।


Share: