ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে চেন্নাইয়ে কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’তে যোগ দেওয়ার পর নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভে দলটির এটিই প্রথম অংশগ্রহণ।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান সি. জোসেফ বিজয় নারীদের জন্য একাধিক বড় সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে বছরে তিনটি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা সম্প্রসারণ।