সোমবার সকালে নিজের অবস্থান পরিবর্তন করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুপুরে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা জানান তিনি। পরে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদ ছাড়ার ঘোষণা দেন এই সংসদ সদস্য।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নিতে পারছে না, তাই ইশরাক হোসেনকে অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিশেষ কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি দাবি করেছেন, তাঁর পদত্যাগের সিদ্ধান্ত দল চায়নি; বরং দলের ইচ্ছার বিরুদ্ধেই তাঁকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে। পদত্যাগের পর মাদকের বিরুদ্ধে আরও কঠোরভাবে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, ইশরাক নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। মাদকের বিস্তার বন্ধ করার বিষয়ে তাঁর ভালো উদ্দেশ্য ছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী দায়বদ্ধতার জায়গায় ব্যর্থ হলে তার ভোগান্তি অন্য কাউকে পোহাতে হচ্ছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর মতে, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা।
বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিরোধিতার নামে এমন কোনো পথ তৈরি করা উচিত নয়, যা দেশের জন্য অকল্যাণকর পরিণতি বয়ে আনে।
মাত্র ১৮ বছর বয়সেই মেক্সিকোর ফুটবলে নিজের প্রতিভার ছাপ রেখেছেন গিলবার্তো মোরা। জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি এবার আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির বিশেষ স্বীকৃতি পেয়েছেন এই তরুণ মিডফিল্ডার।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আলাউদ্দিন, তাঁর স্ত্রী সিমা খাতুন এবং পরিবারের কয়েকজন সদস্যের সংশ্লিষ্টতায় ৩০ হাজার টাকায় শিশুটিকে আনিসের কাছে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুটির দুই ফুফু তাকে প্রায় দুই লাখ টাকায় অন্যত্র বিক্রি করা সম্ভব বলে জানান। এরপর বেশি দামে বিক্রির উদ্দেশ্যে শিশুটিকে নিখোঁজ দেখানোর পরিকল্পনা করা হয় বলে পুলিশের দাবি।
সোমবার (১৯ অক্টোবর) ভোররাত ৪টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নুরনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল (৩৮) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহত দুজন হলেন যানটির চালক তারাচাঁদ ও শিপন।
মামলার এজাহার অনুযায়ী, গাজীপুরের শ্রীপুরের সাবেক পিআইও এস এম ওমর আলীর বিরুদ্ধে অভিযোগ, চাকরিকালে অবৈধ উপায়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যে তিনি তাঁর স্ত্রী হোসনে আরার নামে ১ কোটি ৬ লাখ ৮৮ হাজার ৫৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন।
চট্টগ্রাম ও ঢাকার দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ ও স্বর্ণপেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। চট্টগ্রামে ফ্রাইপ্যান ও সবজি কাটার যন্ত্রের ভেতরে লুকানো স্বর্ণবার এবং ঢাকায় দুই যাত্রীর দেহের অভ্যন্তরে লুকানো ছয়টি ডিম্বাকৃতির স্বর্ণপেস্টের বস্তু উদ্ধার করা হয়।
রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় আধুনিকায়ন করা উদ্যান ও এর প্রাঙ্গণে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন তিনি।
আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।