বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখার পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার চিহ্ন শনাক্ত হয়েছে। ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম পাওয়া যাওয়ার পর সেটি মেরামতের কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মীরা।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গোপালগঞ্জগামী মাছবোঝাই একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা অটোভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে অটোভ্যানে থাকা সাইফুল ইসলাম রঞ্জু ও তাঁর মেয়ে সামিরা গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে স্থানীয় বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান তিনি। পরে তাঁর চিৎকার শুনে পাশের মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়া হয়।
শনিবার (২৪ অক্টোবর) ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভ চলাকালে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে গত সপ্তাহান্তে বিক্ষোভের সময় সংঘটিত সহিংসতার তদন্তের অংশ হিসেবে মিলানসহ ২২টি শহরের দেড় শতাধিক স্থানে তল্লাশি চালানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। এতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৫ অক্টোবর) সকালে হাসপাতালে গিয়ে তিনি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
মার্কিন পপ তারকা ক্যাটি পেরির ৪২তম জন্মদিন আজ ২৫ অক্টোবর। সংগীতজগতে বিশ্বজোড়া জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি টেলিভিশন ও ব্যবসায়ও সাফল্য পেয়েছেন এই শিল্পী। বিভিন্ন হিসাব অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৪০ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী জোড়া ব্রিজের পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্টে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামানোর সংকেত দেয় পুলিশ। এ সময় চালকসহ তিনজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ছৈয়দুল বশর ওরফে ছিছিকে আটক করা হয়।
রাতে ঘুমের মধ্যে কিংবা হাঁটাচলার সময় হঠাৎ পায়ের মাংসপেশিতে টান ধরলে তীব্র ব্যথা হতে পারে। কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে এই অস্বস্তি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থী ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে সাইনবোর্ড এলাকায় স্বামীর বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে প্রায় দুই হাজার অসহায় মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ ছাড়া চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের মধ্যে ছয় শতাধিক ব্যক্তির ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আয়োজকেরা।
স্বামীর চিকিৎসার জন্য দেবরের কাছ থেকে ধার নেওয়া টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে এক নারী ও তাঁর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।