শাহজালাল রুমি জানান, তিনি মাদ্রাসার অধ্যক্ষের কক্ষের বাইরে প্রায় ১৫ মিনিট অপেক্ষা করেন। পরে অভিযুক্ত শিক্ষক এলে তাঁকে ঘটনার বিষয়ে প্রশ্ন করেন। রুমির ভাষ্য অনুযায়ী, শিক্ষক তাঁকে জানান, তিনি শিশুটির সঙ্গে জোরাজুরি করেছেন এবং তাকে চুমু দিয়েছেন। এ কথা শোনার পর একজন অভিভাবক হিসেবে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি বলে দাবি করেন।
স্থানীয়দের ধারণা, প্রায় ১০ থেকে ১২ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহটি পচে যাওয়ায় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল পৌনে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরিবার সূত্রে জানা যায়, চন্দনাইশ পৌরসভার বাসিন্দা মো. নুরের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সিফাতুন ছিলেন সবার ছোট। প্রায় পাঁচ মাস আগে পারিবারিকভাবে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব কুসুমপুরা গ্রামের ইলিয়াছ খাঁ বাড়ির মৃত আব্দুল সবুরের ছেলে দুবাইপ্রবাসী মো. তারেকের (২৬) সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর স্বামী প্রবাসে থাকায় সিফাতুন শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে এক বছর বয়সী শিশু কোহেন উইলিকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা কেন ফস্টার পদত্যাগ করেছেন। দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর এ হত্যাকাণ্ডকে বলপ্রয়োগের ঘটনা হিসেবে উল্লেখ করেছে।
রাঙামাটির সাজেকে অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে। সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে শনিবার (২৪ অক্টোবর) এ কর্মসূচি পালন করছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
নিহতের চাচা স্বপন মিয়ার ভাষ্য অনুযায়ী, বুধবার প্রতিবেশী ইউনুছ মিয়ার স্ত্রী রুনা আক্তার নারকেল পাড়ার জন্য দিদারুলকে ডেকে নেন। সে সময় নারকেলগাছে ওঠার প্রস্তুতি নেওয়ার আগে রুনা আক্তারের ভাতিজা মাহিদ মিয়া এসে নারকেল পাড়তে বাধা দেন। এ নিয়ে রুনা আক্তার ও মাহিদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে দাওয়াত খেতে ব্যাটারিচালিত ভ্যানে করে মাড়েয়া থেকে বোয়ালমারী যাচ্ছিলেন জুলেখা বেগম। পথে বারুনী সাত হাত কালীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ছোটবেলায় শান্ত ও চুপচাপ স্বভাবের ছিলেন সায়মা হাসিবা অপূর্ব। পড়াশোনার পাশাপাশি নাচের প্রতি ছিল তাঁর বিশেষ ভালোবাসা। মাত্র তিন থেকে চার বছর বয়সে মায়ের অনুপ্রেরণায় ২০০৮ সালে ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতায় অংশ নেন তিনি। সেই অভিজ্ঞতার মধ্য দিয়েই নৃত্যের সঙ্গে তাঁর পথচলা শুরু। সময়ের সঙ্গে নাচ কেবল শখের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং হয়ে উঠেছে প্রতিভা প্রকাশ ও স্বপ্নপূরণের অন্যতম মাধ্যম।
মডেলিং, অভিনয় ও সৃজনশীল শিল্পচর্চাকে সঙ্গী করে স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছেন ঢাকাভিত্তিক মিডিয়া ব্যক্তিত্ব ফ্লাভিয়া ইসলাম। আট বছরের অভিজ্ঞতা, নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা পেরিয়ে তাঁর লক্ষ্য এখন আন্তর্জাতিক মডেলিং অঙ্গনে নিজের অবস্থান তৈরি করা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ইউনিয়নের দড়িভাউডাঙ্গা এলাকায় পদ্মা হাসপাতালের পাশে অবস্থিত নুরানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আটক আবু ইউসুফ সাদুল্লাহপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই মাদ্রাসার পরিচালনা ও শিক্ষকতার দায়িত্বে ছিলেন।
তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে ২২ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। উড়োজাহাজটি শুক্রবার সকালে ঢাকায় পৌঁছায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ডালিয়া আক্তার সুমা কেরানীগঞ্জ মডেল থানার বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। তিনি রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে।