জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অমান্য করে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীরা। জুলাই পদযাত্রা ঘিরে হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করতে তারা হবিগঞ্জের দিকে যাচ্ছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে ঘোষিত কর্মসূচি পালন করতে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও হবিগঞ্জে যাচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। একই স্থানে বিএনপি ও ছাত্রদল কর্মসূচি ঘোষণা করায় সম্ভাব্য সংঘাত এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
এর আগে ঘটনাস্থলে পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা চলছে।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় সরকারি অনুমতি ছাড়াই বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মেশিন জব্দ করে ধ্বংস করা হয়েছে।
হবিগঞ্জের বাহুবলে নিজেদের নির্মাণাধীন বসতঘরের পানির লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পর্শে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা আইনউদ্দিন (৫০) ও তার ১৭ বছর বয়সী ছেলে রাশেদ মিয়া। এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।