ডেস্ক রিপোর্ট
Posts by ডেস্ক রিপোর্ট:
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেল নিয়ে নিরাপত্তাবেষ্টনী ভেদ করে প্রধানমন্ত্রীর গাড়িবহরের মধ্যে ঢুকে পড়েন তিনি। একপর্যায়ে প্রধানমন্ত্রীর পতাকাশোভিত গাড়ির বাঁ পাশের জানালার কাছাকাছি চলে যান মুবিন। চলন্ত গাড়ির কালো কাচের জানালার দিকে হাত উঁচিয়ে তাকে সালাম দিতেও দেখা যায়।
দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগে সাবেক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে সাবেক মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলিউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে চলমান তদন্তের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উত্তরা এলাকার ভোটার থেকে এখন তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
বার্সেলোনার সাবেক তারকা ও লিওনেল মেসির সতীর্থ ক্রিস্টিয়ান তেলো ৩৫ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান স্প্যানিশ এই উইঙ্গার। দীর্ঘ ক্যারিয়ারে ছয় দেশের বিভিন্ন ক্লাবে ৫১২টি ম্যাচ খেলেছেন লা মাসিয়ার এই গ্র্যাজুয়েট।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আফতাবনগর এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চান না তিনি। এ সময় দেশে ফিরলে বিমানবন্দরে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও জানান শেখ হাসিনা।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটের দিকে আদাঐর ইউনিয়নের মৌজপুর বাজারে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়তে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুয়াহাটির একটি ফ্ল্যাটে কয়েক মাস ধরে ওই দম্পতি ভাড়া থাকতেন। গত শুক্রবারের পর থেকে তাঁদের কাউকে বাইরে দেখা যায়নি। একই সঙ্গে দুজনের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। রোববার ফ্ল্যাটের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
তিনি জানান, সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় রো-রো ফেরি ‘হামিদুর রহমান’। মাঝ নদীতে পৌঁছানোর পর তীব্র স্রোতের কবলে পড়ে ফেরিটিতে ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে স্রোতের টানে ফেরিটি ভাটির দিকে ভেসে যেতে শুরু করলে নিরাপত্তার জন্য সেটিকে নোঙর করা হয়।
মাটির দেয়াল আর টিনের চালের ছোট্ট ঘরটিতে এখন নেমে এসেছে নীরবতা। স্বামী হত্যার চার মাসের মাথায় তিন সন্তানের মা ফাতেমা বেগম নিজেই এখন কারাগারে। ভাঙচুর ও লুটপাটের একটি মামলায় গ্রেপ্তার হয়ে দেড় বছরের শিশুসন্তানকে নিয়ে কারাগারে আছেন তিনি। অন্যদিকে তার দুই সন্তান এতিমখানায় থেকে মায়ের অপেক্ষায় দিন কাটাচ্ছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী ও তার মা তাহমিনা বেগম হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হলেও শেষ হয়নি বিচারপ্রক্রিয়া। আসামি গ্রেপ্তার এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও মামলার কার্যক্রম ধীরগতিতে এগোচ্ছে।
উদ্ধারকাজে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির সংকট থাকায় সীমিত সক্ষমতায় অভিযান চালানো হচ্ছে। কর্তৃপক্ষের ধারণা, গাজার আরও ১৪৭টি ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে এক হাজারের বেশি মরদেহ চাপা পড়ে আছে।