স্বামী-স্ত্রীকে তার সামনে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বলেন অভিযুক্ত। এতে তারা অস্বীকৃতি জানালে ফেরদৌস তার স্বামীর গলা চেপে ধরে হত্যার হুমকি দিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। এর পরের দিন বুধবার (১২ আগস্ট) ফেরদৌস আবারও তাদের বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য ১৫০০ টাকা দাবি করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পারোয়ার বলেছেন, জনগণের হক মেরে খাওয়ার জন্যই বিরোধী দলকে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। সরকারের দৃষ্টিতে যেন, জামায়াতকে ভোট দেওয়া লোকজন এদেশের নাগরিক নন। তাই তাদের কোন অধিকার নাই। শুধু বিএনপির ভোটাররাই সরকারের সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও নান্দনিক চিন্তার বহিঃপ্রকাশ ঘটায়।প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখন মো. শরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান বাবু রাঢ়ী, সাইফুল হাওলাদার, রাহিম পাটওয়ারী ও রহমতউল্লাহ পাটওয়ারী।
কওমি মাদরাসায় পড়াশোনার পাশাপাশি দাখিল পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে মাদরাসাতু আহমাদের শিক্ষার্থী মিয়া সালমান। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে গণিতে ১০০-তে ১০০ নম্বর পাওয়ার পাশাপাশি মোট ১৩০৭ নম্বর অর্জন করেছে সে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালে আরিফুল ইসলাম রতনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় মামলা করেন স্ত্রী লাভলী আক্তার। মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালের ১৫ এপ্রিল আরিফুল পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে মারধর করেন। পরে আরও একটি ঘটনায় যৌতুক দাবির অভিযোগ আনা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটি ছায়াবানী রেল ক্রসিং পার হয়ে কিছুটা পূর্ব দিকে যাওয়ার সময় তায়েবা রেললাইন পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের হতাশা এবং বাবার মৃত্যুজনিত শোকের মধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আবেগঘন এক বার্তায় ভবিষ্যৎ ফুটবল ক্যারিয়ার নিয়ে গভীর অনিশ্চয়তার কথাও জানিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
বাংলাদেশের রাজনীতিতে পরিচিত মুখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা এই নেতা এবার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে নতুন করে আলোচনায় এসেছেন।
স্থানীয়দের ভাষ্য, গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে বুধবার রাতে ওই নারীর ঘরে প্রবেশ করেন আতিকুল। বিষয়টি টের পেয়ে গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আতিকুলকে আটক করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কমলগঞ্জ উপজেলার বদরুল ইসলাম (৪০) ও আব্দুল কাদির শেখ (৫৮)। এর আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।