Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়লেন রোনালদো - Chief TV

ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়লেন রোনালদো - Chief TV

2026-08-28  ডেস্ক রিপোর্ট  49 views
ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়লেন রোনালদো - Chief TV

দুই গোলে পিছিয়ে থাকা এবং একজন খেলোয়াড় কম নিয়েও আল-ইত্তিফাকের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে আল-নাসর। এমন অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর আবেগ ধরে রাখতে না পেরে ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েন ক্রিস্টিয়ানো রোনালদো—এমন দাবি করেছেন সৌদি সাংবাদিক খালিদ আল-শানিফ।

মঙ্গলবার চলতি মৌসুমে প্রথমবার আল-নাসরের একাদশে শুরু করেন ৪১ বছর বয়সী রোনালদো। তবে বিরতির পর তাকে তুলে নেন কোচ আঞ্জে পস্তেকোগলু। তার বদলে মাঠে নামানো হয় আবদুল্লাহ আল-খাইবারিকে।

সৌদি সাংবাদিক খালিদ আল-শানিফের দাবি, শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত না থাকায় বিরতির সময় নিজেই মাঠ ছাড়ার অনুরোধ করেছিলেন রোনালদো। তবে সতীর্থরা দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে যাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

অন্যদিকে রোনালদোকে তুলে নেওয়ার বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন পস্তেকোগলু। আল-নাসর কোচ জানান, ম্যাচের আগেই রোনালদোর জন্য ৪৫ মিনিট খেলার পরিকল্পনা ছিল। আগের ম্যাচে ৩০ মিনিট খেলা এই তারকাকে ধীরে ধীরে ম্যাচ ফিটনেসে ফেরাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

পস্তেকোগলু বলেন, দুই গোলে পিছিয়ে পড়ার পর রোনালদো আরও কিছুক্ষণ মাঠে থাকতে চেয়েছিলেন। তবে দলের জন্য তাকে তুলে নেওয়ার সিদ্ধান্তই সঠিক ছিল বলে মনে করেন তিনি।


Share: