Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / এবার এসিসির বড় দায়িত্ব পেলেন তামিম - chief tv

এবার এসিসির বড় দায়িত্ব পেলেন তামিম - chief tv

2026-08-24  ডেস্ক রিপোর্ট  44 views
এবার এসিসির বড় দায়িত্ব পেলেন তামিম - chief tv

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় এশিয়ার ক্রিকেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে এসিসির সভাপতি নির্বাচনের পালাক্রমে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে যুক্ত করার সিদ্ধান্ত বিশেষভাবে আলোচনায় এসেছে।

এতদিন এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পালাক্রমে এসিসির সভাপতি নির্বাচিত হতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এই তালিকায় আফগানিস্তানও যুক্ত হলো। ফলে ভবিষ্যতে নিয়ম অনুযায়ী এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নেতৃত্বে দেখা যেতে পারে আফগানিস্তানকে।

সভায় সর্বসম্মতভাবে এসিসির নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি। এছাড়া ২০২৬-২০২৮ মেয়াদের জন্য কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকে নির্বাহী বোর্ডের নতুন সদস্য নির্বাচন করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এবারই প্রথম এসিসির কোনো সভায় অংশ নেন। সভায় তাকে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এশিয়ার ক্রিকেটের ঐক্য ও ভবিষ্যৎ নিয়ে এসিসি সভাপতি সৈয়দ মহসিন রাজা নকভি বলেন, এশিয়ায় ক্রিকেট শুধু একটি খেলা নয়, বরং বিভিন্ন দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে এক সুতোয় বাঁধার মাধ্যম। সভায় নেওয়া সিদ্ধান্তগুলো ভবিষ্যতে এশিয়ার ক্রিকেটকে আরও শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন তিনি।


Share: