Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / হঠাৎ সংবাদ সম্মেলন ডেকেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল - Chief TV

হঠাৎ সংবাদ সম্মেলন ডেকেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল - Chief TV

2026-09-03  ডেস্ক রিপোর্ট  23 views
হঠাৎ সংবাদ সম্মেলন ডেকেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল - Chief TV

মাত্র এক ঘণ্টার নোটিশে সংবাদ সম্মেলন ডেকেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হবেন জাতীয় দলের সাবেক এই ওপেনার।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করা হলেও ঠিক কী নিয়ে তামিম কথা বলবেন, তা জানানো হয়নি। তবে চলমান ক্রিকেটীয় বিভিন্ন ইস্যুর পাশাপাশি নতুন একটি টুর্নামেন্টের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

বিসিবির আজকের চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী, চলতি বছর থেকে ছয়টি করপোরেট হাউজকে নিয়ে নতুন একটি প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। টুর্নামেন্টে তিন সংস্করণে ক্রিকেট খেলার পরিকল্পনা রয়েছে—চার দিনের ম্যাচ, ওয়ানডে ও টি-টোয়েন্টি।

নতুন এই আয়োজনের মূল লক্ষ্য খেলোয়াড়দের নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্যে রাখা। একই সঙ্গে তাদের আর্থিকভাবে লাভবান করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, খেলোয়াড়দের পারিশ্রমিক যৌথভাবে বহন করবে সংশ্লিষ্ট করপোরেট হাউজ ও বিসিবি।

প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে বিসিবির নিয়মিত অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতাগুলোও আগের মতো চলবে।

তামিম ইকবালের সংবাদ সম্মেলনে নতুন টুর্নামেন্টের পরিকল্পনাসহ দেশের ক্রিকেটের চলমান বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


Share: