Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / মাস্ক পরে খেললেন কেন আলজেরিয়ার গোলরক্ষক?

মাস্ক পরে খেললেন কেন আলজেরিয়ার গোলরক্ষক?

2026-06-17  ডেস্ক রিপোর্ট  132 views
মাস্ক পরে খেললেন কেন আলজেরিয়ার গোলরক্ষক?

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মুখে কালো সুরক্ষামূলক মাস্ক পরে মাঠে নেমে সবার দৃষ্টি কাড়েন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। অনেকের কাছে এটি স্টাইলের অংশ মনে হলেও এর পেছনে রয়েছে গুরুতর চিকিৎসাজনিত কারণ।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে খেলতে গিয়ে এক সংঘর্ষে চোয়াল ও থুতনিতে গুরুতর আঘাত পান লুকা জিদান। পরীক্ষায় তার চোয়াল ও থুতনির হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে। পাশাপাশি তিনি কনকাশনেও আক্রান্ত হন।

এ ধরনের চোটে সাধারণত দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়। তবে বিশ্বকাপে খেলার লক্ষ্য সামনে রেখে চিকিৎসকদের তত্ত্বাবধানে পুনর্বাসন চালিয়ে যান তিনি।

চিকিৎসকদের পরামর্শে তার জন্য বিশেষ কার্বন ফাইবারের সুরক্ষামূলক ফেস মাস্ক তৈরি করা হয়। এই মাস্ক পুনরায় আঘাত লাগলে চাপ সরাসরি ক্ষতিগ্রস্ত স্থানে না গিয়ে পুরো মাস্কে ছড়িয়ে দেয়, ফলে বড় ধরনের ক্ষতির ঝুঁকি কমে যায়। সেই কারণেই বিশ্বকাপে তাকে কালো মাস্ক পরে খেলতে দেখা যাচ্ছে।

এদিকে লুকা জিদানের জাতীয় দল নির্বাচন নিয়েও রয়েছে আলোচনা। ফ্রান্সে জন্মগ্রহণ করলেও তিনি আলজেরিয়ান বংশোদ্ভূত। কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলেছেন। পরে পারিবারিক শিকড়ের প্রতি সম্মান জানিয়ে আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি দেশটির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
 


Share: