Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / নারীকে হয়রানির অভিযোগে সাবেক কেয়ারটেকার গ্রেপ্তার - Chief TV

নারীকে হয়রানির অভিযোগে সাবেক কেয়ারটেকার গ্রেপ্তার - Chief TV

2026-09-03  ডেস্ক রিপোর্ট  38 views
নারীকে হয়রানির অভিযোগে সাবেক কেয়ারটেকার গ্রেপ্তার - Chief TV

গাজীপুরের কালিয়াকৈরে এক নারীকে হয়রানি, অশ্লীল কথাবার্তা ও মারধরের চেষ্টার অভিযোগে সেন্টু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি ওই নারীর বাড়ির সাবেক কেয়ারটেকার ছিলেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কালিয়াকৈর থানার সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সেন্টু মিয়া নুপুর আক্তারের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। স্বভাব-চরিত্র নিয়ে অভিযোগ ওঠায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকেই তিনি বিভিন্নভাবে নুপুর আক্তারকে হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার সকালে নুপুর আক্তার নিজ বাসা থেকে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। এ সময় মোটরসাইকেলে তার পিছু নেন সেন্টু মিয়া। কালিয়াকৈর থানার সামনে বাস থেকে নামার পর অভিযুক্ত ওই নারীকে অশ্লীল কথাবার্তা বলেন এবং মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ।

পরে ওই নারী প্রতিবাদ করলে তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে সেন্টু মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পরে নুপুর আক্তার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সেন্টু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: